বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় গোলাগুলির আতঙ্কে ও আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দারা ফিরেছেন নিজ নিজ গ্রামে।
তুমব্রু সীমান্ত
বান্দরবানের তুমব্রু সীমান্তে নোম্যান্সল্যান্ডে অভিযান চালাতে গিয়ে গুলিতে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের এক কর্মকর্তা ও এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন রোহিঙ্গা।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারের ছোঁড়া মর্টার শেল পড়ে ইকবাল নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন রোহিঙ্গা।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টে থাকা রোহিঙ্গারা চরম অনিশ্চিয়তায় দিন কাটাচ্ছে। দু’দিন বন্ধ থাকার পর সীমান্তে আবারো উত্তেজনা দেখা দিয়েছে।আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে থেমে থেমে ভারী অস্ত্রের বিকট শব্দ ভেসে আসছে উখিয়ার পার্শ্ববর্তী ইউনিয়ন তুমব্রু সীমান্তে।